1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি সিএনজিতে অভিনব কৌশলে গাঁজাসহ বিজিবির হাতে এক ব্যক্তি আটক রামুর গর্জনিয়া জেনারেল হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পেকুয়ায় কলেজ শিক্ষক হত্যাকারী দীর্ঘ ১১ বছরেও অধরা

নাইক্ষ্যংছড়িতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৩৬ বার

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নাইক্ষ্যংছড়ি কলেজ অডিটোরিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আবদুল গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য ও আন্তর্জাতিক গবেষক এ এস এম সুজা উদ্দিন
তিনি বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্তে
পররাষ্ট্রনীতি হতে হবে ন্যায্যতার ভিত্তিতে এবং মানুষের অধিকারের ভিত্তিতে। বহিশক্রুর চোখ আমাদের সীমান্ত অঞ্চলে এবং এই বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মানুষ আন্তর্জাতিক সীমান্তের মানুষ তাদেরকে শুধু একটা উপজেলা বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা করলে হবে না। আগামী দিনে এই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন ও মায়ানমারের সাথে বাংলাদেশের কূটনৈতিক বোঝাপড়া মধ্যে দিয়ে দেশ এগিয়ে যাবে। এটা কসমোপলিটন অঞ্চল। শুধু সরকার নয়, এই অঞ্চলের মানুষও অতন্দ্র প্রহরী। এখানে মানুষ অনেক কষ্ট করে। ঢাকার মানুষ এই অঞ্চলের মানুষের ভাষা বুঝে না,তাই এখানে এসে বুঝে আগামীর বান্দরবানের উন্নয়ন নিশ্চিত করতে হবে।
আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য
হাসান আলী,শোয়াই বুল হাসান আরিফ, এছাড়াও মোনতাসীর মাহমুদ আদনান,মুহাম্মদ সাইম উদ্দিন,একরামুল হক,সরওয়ার কামালসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী রিজিমের পতন হলেও ব্যবস্থাটা অনেকাংশে রয়ে গেছে।
আগে আওয়ামী লীগ যা করত এখন অন্য কেউ সেটা করছে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা অভ্যুত্থান করেছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে বিপ্লব করতে হবে।   আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য।
 আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে৷ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost