1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

চকরিয়ার ডুলাহাজারায় নিয়ে দুই পক্ষের গুলা-গুলি, ইউপিসদস্য সহ আহত

  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৩১ বার

এ এম ওমর আলী:
কক্সবাজারের চকরিয়ায় আধিপাত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় ইউপি সদস্য আবু ছালাম (৫৫), আনোয়ার হোসেন(৩৪) ও মো: ইব্রাহিম(২৪)সহ ৩জন গুরুতর আহত হয়। আধিপত্য বিস্তার নিয়ে গত এক বছরে খুন হয়েছে ৩ জন।
(১১ জানুয়ারি) শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, দীর্ঘদিন ধরে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিজার্ভ পাড়া ও ডুমখালী এলাকায় আধিপত্য নিয়ে রহমান গ্রুপ ও নুরুল আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে ইতিপূর্বে দুটি পৃথক খুনের ঘটনা ঘটে। এতে রহমান গ্রুপের রহমানও নিহত হয়। এর আগে নুরুল আলমের গ্রুপে আমির হোসেন ও কালাবেলাল নিহত হয়। এভাবে মালুমঘাট গত এক বছরে তিনটি খুনের ঘটনা ঘটে। তিন হত্যাকান্ড নিয়ে পৃথক তিনটি মামলা হলে মামলায় দু’পক্ষের লোকজনই আসামী হয়। ফলে এক পক্ষের রোষানলে পড়ে অপর পক্ষের লোকজনকে আসামী করার ঘটনা নিয়ে দু’গ্রুপের মাঝে ছোট-খাট ঘটনা ঘটেই থাকে।

স্থানীয় মালুমঘাট ইউনিট যুবদলের সাধারণ সম্পাদক নজরুল বাবু জানান, রহমান হত্যার আসামী সদ্য জেল ফেরত নুরুল আলমের নেতৃত্বে মনছুর আলম, আবদুর রশিদ ও নুরুল ইসলাম,শাহ আলম, আজল খাঁ সহ ২০/২৫ জন স্বশস্ত্র লোক মালুমঘাট বাজারে সোনা মাস্টারের ছেলে আনোয়ার হোসেনের মুরগীর দোকানে হামলা করে। আনোয়ার হোসেন প্রানের ভয়ে পালিয়ে গেলে তাকে ধাওয়া করে ধরে মারধর করে। দোকানের মালামাল নষ্ট করে। এর আগে স্থানীয় ইউপি সদস্য আবু ছালাম মেম্বারকে মারধর করে। স্থানীয় রিজার্ভ পাড়ার বাসিন্দা ইব্রাহিমকে ছুরিকাঘাত করে। এ সময় সন্ত্রাসীরা ১০/১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় ভীতিকর পরিস্তিতি সৃষ্টি করে। বাজারের দোকানপাট মুহুর্তের মধ্যে বন্ধ করে দেয়।

নুরুল আলম গ্রুপের নুরুল আলম দাবী করেন- আমরা একজনের কাছ থেকে পাওনা টাকা চাইতে মালুমঘাট বাজারে গিয়েছিলাম, কিন্তু আমাদের প্রতিপক্ষরা আমাদের দেখে তাড়াহুড়া করে পালিয়েছে। পরে তারাই আমাদের উপর হামলা করেছে। পরে চকরিয়া থানা পুলিশের একটি গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রন আনে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনার বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost