1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

নাইক্ষ্যংছড়ি বিজিবি’র যৌথ অভিযানে ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৪০ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছডি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি’র বিশেষ টহল দল এবং যৌথ অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে।
বাংলাদেশের অভ্যন্তরে আছারতলী সীমান্তে থেকে আটক করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি ) সকাল ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় আছারতলী সীমান্তের ৪৬ হতে আনুমানিক ১.৫ কি:মি বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী আছার তলী থেকে ইয়াবাসহ জিয়াবুল হক নামের এক মাদক পাচারকারীকে আটক করে।
আটককৃত মাদক পাচারকারী হলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আছারতলী এলাকার আবুল কালামের পুত্র জিয়াবুল হক (২৪)।
আটককৃত ব্যক্তি ইয়াবাসহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর নিকট হস্তান্তর করা হয়েছে।
১১ বিজিবি থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
গোপন সংবাদের ভিত্তিতে
লে: কর্ণেল ও জোন কমন্ডার এর
দিকনির্দেশনায় এবং উপ- অধিনায়ক মেজর আশিক ইকবাল এর নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ এই অভিযান পরিচালনা করে।
নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট
কর্ণেল এস কে এম কফিল উদ্দিন বলেন,
মাদক ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost