1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

নাইক্ষ্যংছড়িতে ছাত্র দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উদযাপন

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৩৫ বার

জাহাঙ্গীর আলম কাজল,
নাইক্ষ্যংছড়ি বান্দরবান:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র দলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা শিক্ষক সমিতির হলরুমে উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশিদের সভাপতিত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক আরিফুল আলম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, জয়নাল ও সদর ইউনিয়ন ছাত্রদলের রাইহান, আব্দুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তৃতারা বলেন শহিদ জিয়াউর রহমানের জন্মের মাধ্যমে বাঙালি জাতি এক সূর্য সন্তানকে পায়। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার শাসন আমলে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শহীদ হন সাবেক এই রাষ্ট্রপতি কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে সমাদৃত। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও জিয়াউর রহমানের জীবনের বৈশিষ্ট্য হচ্ছে দেশের সংকটে তিনি বারবার ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হয়েছেন এবং দেশকে সে সংকট থেকে মুক্ত করেছেন। তিনি অস্ত্রহাতে স্বাধীনতা যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরে গেছেন। জিয়াউর রহমান সময়ের প্রয়োজনেই প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তার গড়া সেই রাজনৈতিক দল তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত।
দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost