1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ১জন আহত, পা বিচ্ছিন্ন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১২৭ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে একজন আহত হয়েছে। আহতব্যাক্তির পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি ) ভোরে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যাক্তি হলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার আছারতলী ৮ নং ওয়ার্ডের হোসেনের ছেলে আলী হোছেন (৩৫)।
স্থানীয়রা জানায়, বিস্ফোরণে আহত আলী হোছেন মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
এর আগে একই এলাকায় মাইন বিস্ফোরণে অসংখ্য বাংলাদেশি আহত হন। এরা সবাই অবৈধভাবে অনুপ্রবেশ করে সীমান্তর ওপার থেকে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তারা আহত হয়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নংওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শমশুল আলম জানান, খবর পেয়ে আহত আলী হোছেন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্হানীয়রা।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সূত্রে জাানাযায়, বিজিবির তৎপরতায় চোরাকারবারিরা প্রধান রুট ব্যবহার করতে ব্যর্থ হয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প পথ বেছে নিচ্ছে, যেখানে মাইন বিস্ফোরণের শিকার হচ্ছে।
মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে।সংবাদ প্রেরক, জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি, মোবাইল নং ০১৭৭০৫২৯৩২২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost