1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

চকরিয়ায় বিদ্যালয়ের মাঠ দখল প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৭ বার

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবির ইউনিয়নে আছ-ছফা আর্দশ শিক্ষা নিকেতন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ ও জায়গা জবর-দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। দখলের পর ওই জায়গায় ইটের বাউন্ডারি দেয়া হয়েছে। এনিয়ে চিহ্নিত জবর-দখলকারীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, স্কুল পরিচালনা কমিটি ও স্থানীয় সচেতন মহল।
রবিবার (২ ফেব্রুয়ারী) দুপুরের দিকে কে বি জালাল উদ্দিন সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের শতশত শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবক ও স্কুল কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

আয়োজিত মানববন্ধনে আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতন সভাপতি কাজী এনামুল হক বলেন, দীর্ঘ ২৫ বছর পূর্বে অত্র জনপদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সু-শিক্ষায় শিক্ষিত ও শিক্ষা বিস্তারের মাধ্যমে আলোকিত করতে সমাজের সচেতন ব্যক্তিরা এই প্রতিষ্ঠান নির্মাণ করেন।
বহু কষ্টের মাধ্যমে সম্মিলিতভাবে এলাকায় শিক্ষা বিস্তারের প্রয়োজনে ৭৩ শতক জায়গা নিয়ে এ বিদ্যালয় প্রতিষ্ঠা করে চারপাশে সীমানা দেওয়ালও নির্মাণ করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ২৫ বছর যাবত সুষ্টুভাবে পরিচালিত হয়ে আসলেও এলাকার কিছু চিহ্নিত ভূমিদস্যু প্রকাশ্যে দিবালোকে গাছ কেটে খেলার মাঠ দখল করে সম্পূর্ণ বেআইনি ভাবে ইটের বাউন্ডারি নির্মাণ করে। এটা বড়ই নিন্দনীয় ঘটনা। বিদ্যালয়ের সীমানার ভেতরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জবর-দখলকারী ও ভূমিদস্যুদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থীরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের গাছ কেটে খেলার মাঠ দখল করার বিষয়টি কেউ দপ্তরে অভিযোগ করেনি। এইমাত্র আপনার মাধ্যমে জানতে পেরেছি খেলার মাঠ দখল করে ওয়াল নির্মাণের বিষয়টি। এহেন ঘটনা কেউ করে থাকলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

বিদ্যালয়ের মাঠ দখল করে স্থাপনা নির্মাণের ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আতিকুর রহমান কাছে জানতে চাইলে বলেন, বিদ্যালয়ের গাছ কেটে খেলার মাঠ ও জায়গা দখলের বিষয়ে অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে সাহারবিল ইউপি সচিবকে দায়িত্ব দেয়া হয়। খেলার মাঠে স্থাপনা বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও কেউ নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost