1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

SARPV আঞ্চলিক কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করলেন সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ

  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৯ বার

SARPV এর সার্বিক তত্ত্বাবধানে চকরিয়া উপজেলার ২০ প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান রবিবার সকাল ১০ ঘটিকায় SARPV আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিত ও উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার, SARPV এর উপদেষ্টা মোঃ সালাহ উদ্দিন, মন্ত্রীর প্রেস সচিব ছাফওয়ানুল করিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, স্থানীয় সাবেক কাউন্সিলর জাফর আলম কালু।

সালাহউদ্দিন আহমদ ২০ বিশেষ চাহিদা সম্পন্ন বিশেষ করে যাদের হা বা পা নাই এমন উপকারভোগীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন। এছাড়াও তিনি আরও ১০ জন প্রতিবন্ধী শিশুদের হাতে বিশেষ সহায়ক উপকরণ হুইল চেয়ার হাতে তুলে দেন। সালাহউদ্দিন আহমদ SARPV র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন। তিনি বলেন – SARPV দীর্ঘদিন যাবৎ এ অঞ্চলে অসহায় জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করছে। SARPV প্রশংসার দাবীদার বলেও উল্লেখ করেন। তিনি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য SARPV এর প্রতি আহবান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন SARPV ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। এ কার্যক্রমকে আরও প্রসারিত করার জন্য প্রয়োজনীয় সহযোগীতার ও আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে SARPV এর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost