1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

লামার অপহৃত ২৬ শ্রমিক মুক্তিপণের বিনিময়ে ৪৮ ঘন্টার পর মুক্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৬ বার

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের লামার অপহৃত ২৬ শ্রমিক মুক্তিপণের বিনিময়ে দুইদিন সন্ত্রাসীদের হাতে জিন্মি থেকে অবশেষে মুক্ত হলো লামা উপজেলার বিভিন্ন রাবার বাগানের শ্রমিকরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে তাদের লামা উপজেলার সীমান্ত পেরিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা দৌছড়ি ইউনিয়নে বাঁকখালীর আগা নামক স্থানে একটি দুর্গম পাহাড়ে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
পরে তাদের স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে,পরে রামু উপজেলার ঈদগড় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে তাদের।
অপহৃত ২৬ শ্রমিকদের কে প্রচুর মারধর করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তি পাওয়া শ্রমিকরা। মুক্তি পাওয়া শ্রমিকদের উদ্ধারে বিপুল পরিমান অর্থ (প্রায় ৮ লক্ষ টাকা গোপন সূত্রে পাওয়া)সন্ত্রাসীদের প্রদান করা হয়েছে বলে জানান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন ২৬ জন শ্রমিক মুক্তি পাওয়া বিষয়ে নিশ্চিত করে জানান, মুক্তিপ্রাপ্ত শ্রমিকরা সকলে কক্সবাজারের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করছে আর এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানান তিনি।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। এঁরা সবাই কক্সবাজারের রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। অপর ছয়জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রসঙ্গত :পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়, একটি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ সম্প্রতি লামার দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে অপহরণ ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়াল মারা দুর্গম পাহাড়ি এলাকার ফোরকান, শাহজাহান, নুরু মোহাম্মদ কোম্পানি, আহসান উল্লাহ কোম্পানি, হুমায়ুন কোম্পানি ও সোনামিয়া কোম্পানি মালিকানাধীন পৃথক ছয়টি রাবার বাগান থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ।
তার মধ্যে সোমবার বিকালে জিয়াউর রহমান নামের একজন রাবার শ্রমিক পালিয়ে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost