1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

পেকুয়ায় নির্মাণ শ্রমিককে প্রাণনাশ চেষ্টা

  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় এক নির্মাণ শ্রমিককে প্রাণনাশসহ অপরহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাড়িতে ঢুকে ব্যাপক তান্ডবসহ ভাংচুর চালায়। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টাকা পাওনা নিয়ে সাবেকগুলদির মৃত শাহাব উদ্দিনের পুত্র আবদু রহিম ও মৃত আবদুল মতলবের পুত্র মিয়াজানের মধ্যে বনিবনা চলছিল। ঘটনার দিন বিকেলে এ নিয়ে দু’জনের মধ্যে মহিউদ্দিনের দোকানের সামনে হাতাহাতি হয়। এর জের ধরে ওই দিন রাত সাড়ে ১১ টার দিকে মিয়াজান, গুতুন্যা, হাছুসহ ৩০-৪০ জনের উত্তেজিত লোকজন নির্মাণ শ্রমিক রহিমের বাড়িতে হানা দেয়। এ সময় তারা আবদু রহিমকে ব্যাপক মারধরসহ অপহরণ চেষ্টা চালায়। এ সময় স্বামীকে উদ্ধার করতে রহিমের স্ত্রী রোকসানা বেগম ছুটে আসেন। হামলাকারীরা ওই নারীকেও কিল, ঘুসিসহ হেনস্থা করে। এ ব্যাপারে আবদু রহিমের স্ত্রী রোকসানা বেগম বলেন, তারা আমার স্বামীকে প্রাণনাশ চেষ্টা করেছে। অপহরণের জন্য টানা হ্যাচড়া করে। আমরা আর্ত চিৎকার করি। লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। তারা ৯ হাজার টাকা, একটি বৈদ্যুতিক টর্চ নিয়ে যায়। বাড়িঘরও ভাংচুর করে। আবদু রহিম জানান, তারা আমাকে ধরে নিতে বাড়িতে এসেছে। নিতে পারলে আমাকে প্রাণনাশ করতো নিশ্চিত। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost