1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

পেকুয়ায় মাতামুহুরী নদী থেকে হাত-পা বাঁধা টমটম চালকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১২৪ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
হাত-পা বাঁধা অবস্থায় কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরি নদী থেকে মুহাম্মদ মুজিব (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে পেকুয়া থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা মোরারপাড়া এলাকায় নদীর চর থেকে তার লাশ উদ্ধার করে। মুজিব চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার ওমান প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। পেশায় তিনি টমটম চালক।
জানাগেছে, মোরার পাড়া সকাল ১১টার দিকে মাতামুহুরি নদীর চরে কাঁদার ওপর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ততক্ষনে নদীতে জোয়ার আসা শুরু করে। পেকুয়া থানা পুলিশ ও নৌ পুলিশের সহায়তায় দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এসময় বেড়িবাঁধ থেকে একটি টমটম গাড়িও উদ্ধার করা হয়েছে।
নিহত মুজিবের চাচা জিয়াউর রহমান বলেন, মুজিব সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও তার খদিস মেলেনি। সকালে বিভিন্ন ফেসবুকে মাতামুহুরি নদীর চরে অজ্ঞাত ব্যক্তির লাশের খবর ছড়িয়ে পড়ে। পরে ফেসবুকের খবরের সুত্র ধরে মুজিবের লাশ সনাক্ত করি।
তিনি আরো বলেন, গত তিন মাস আগে ধার দেনা করে টমটম গাড়িটি ক্রয় করে। তার বাবা ওমানে থাকে। তবে পরিবারে অভাব অনটনের টানাপোড়েন চলছে। রিক্সা চালিয়ে পরিবারের খরচ চালাতেন মুজিব। তার ধারণা মুজিবকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় দুষ্কৃতিকারীরা। অটোরিকশাটি বেড়িবাঁধের উপর পাওয়া গেছে। তবে ব্যাটারী খোলে নিয়ে গেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, লাশ নৌ পুলিশ নিয়ে গেছ। আমরা তাদের কেবলমাত্র সহায়তা করেছি। লাশের হাত-পা বাঁধা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost