1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর, মহিলাসহ আহত-১৬

  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১৮ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী ইউনিয়নের নতুনঘোনায় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষের লোকজন স্থানীয় ইউপি সদস্য হোসাইন শহীদ সাইফুল্লাহর বাড়িতে হানা দেয়। এসময় বাড়ি ভাঙচুর সহ ব্যাপক তান্ডব চালায়। এর জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় নারী, শিক্ষার্থীসহ অন্তত ১৬ জন আহত হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেল ৩টার দিকে নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নতুনঘোনা এলাকার আমির হোসেন (২৫), রুবি আক্তার (৪৭), জাকের হোসেন (৪৫), ওবায়দুল হোসেন (৭০), আজমগীর মানিক (৪৩), কক্সবাজার সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আলী মর্তুজা (২৪), আবদুল গনি (৪৫), দিলুয়ারা বেগম (৬০), দশম শ্রেণির ছাত্রী শিফা আক্তার রিমা (১৭), জাকের হোসেন (৫০), আবুল কালাম (৫৫), শারমিন আক্তার (৪০), রমিজ আহমদ (২০), ইউসুফ (২২) ফাতেমা বেগম (৪৮), শহর আলী (৩৫) ও সিকদার (২০)। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার জের ধরে নতুনঘোনায় উত্তেজনা বিরাজ করছে।প্রতিপক্ষের লোকজন ইউপি সদস্যের অনুগত সিকদার, শহর আলী ও ইউসুফ নামের তিনজনকে টানা হেচড়া করে তুলে নিয়ে যায়। এসময় ওই তিনজনকে আটকিয়ে বেদম মারধর করা হয়। পুলিশ জিম্মিদশা থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর ও দূর্বৃত্তদের হামলায় গ্রামবাসী আহতের এ ঘটনায় ওইদিন বিকেলে নতুনঘোনায় বিপুল নারী পুরুষ সড়কে বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে।
স্থানীয়সুত্রে জানাগেছে, জায়গা নিয়ে স্থানীয় ইউপি সদস্য হোসাইন শহীদ সাইফুল্লাহ ও স্থানীয় জাহাঙ্গীর আলম, মাহমুদুল করিম, আবদুল হক গংদের সঙ্গে বিরোধ চলছিল। এনিয়ে গত দুদিন ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়েছে। ঘটনার দিন বিকেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাহমুদুল করিম, জাহাঙ্গীরসহ কয়েক শতাধিক উত্তেজিত লোকজন জড়ো হয়ে ইউপি সদস্য সাইফুল্লাহর বাড়িতে ঢুকে পড়ে। এসময় তারা বাড়ি ভাঙচুর সহ তান্ডব চালায়। ইউপি সদস্যের নিকট আত্মীয়সহ গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে। এতে মারপিট শুরু হয়। এসময় লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাত ও প্রতিপক্ষের ছোঁড়া ইটপাটকেলের আঘাতে সাইফুল্লাহর পক্ষের ১৬জন আহত হয়েছে।
এ ব্যাপারে রাজাখালী ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য হোসাইন শহীদ সাইফুল্লাহ বলেন, আমি বাড়িতে ছিলাম না। তারা পুর্ব পরিকল্পিতভাবে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গুদারপাড় স্টেশনে জড়ো হয়। এরপর অস্ত্র সস্ত্র নিয়ে আমার বাড়িতে তান্ডব চালায়। এলাকাবাসী বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হয়। তিনজন আমার নিকটআত্মীয়কে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। পুলিশ এসে তাদের উদ্ধার করে।
ইউপি সদস্য সাইফুল্লাহর স্ত্রী রীনা করিম বলেন, ভয়ে আমার স্বামী বাড়িতে থাকেনা। তিনি বাড়িতে আছেন এমনটা ধারণা করে মুলত স্বামীকে প্রানে হত্যা করতে জড়ে হয়ে দুর্বৃত্তরা আমার বাড়িতে আক্রমন চালায়। টাকা ও স্বর্নালঙ্কর লুট করে নিয়ে যায়।
পেকুয়া থানার এসআই আপ্যায়ন বড়ুয়া বলেন, সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছি। দুজনকে উদ্ধার করেছি। তারা মেম্বারের অনুগত। তারা আহত ছিল। চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost