1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে-উপদেষ্টা ফারুক ই আজম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১২৩ বার

তৌহিদুল ইসলাম কায়রু,লোহাগাড়া, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষিত চুনতি জাঙালিয়া দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
উপদেষ্ঠা ফারুক-ই-আজম বিআরটিএ ট্রাষ্টি বোর্ডের মাধ্যমে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ এবং আহত পরিবারকে ৩ লক্ষ টাকা অনুদান ঘোষণা দেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে ৫০ হাজার ও আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি।
দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক- ই- আজম জানান, অতি শীগ্রই এই মহাসড়ক নিরাপদ সড়ক করার জন্য যা করনীয় দ্রুত বাস্তবায়ন করার জন্য, সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
গত বুধবার (২ এপ্রিল) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনাস্থল চুনতি জাঙ্গালিয়া এলাকা পরিদর্শন করে এসব কথা জানান তিনি। দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় পৌঁছে উপদেষ্টা মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটনী জেনারেল ও লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খাঁন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল লায়েল, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমানসহ অন্যরা।
উল্লেখ্য, ২ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেজ কর্মকর্তার কার্যালয়ের সামনে রিল্যাক্স পরিবহনের সাথে মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে ১০ জন নিহত হন।নিহতরা হলেন, ঝিনাইদহের শৈলকুপা এলাকার দুলাল বিশ্বাসের ছেলে দিলীপ বিশ্বাস (৪৩), দিলীপ বিশ্বাসের স্ত্রী সাধনা মন্ডল (৩৭), দিলীপের শ্বশুর আশীষ মন্ডল (৫০), ঢাকার মিরপুরের আব্দুল জব্বারের ছেলে রফিকুল ইসলাম শামীম (৪৬), রফিকুল ইসলামের স্ত্রী লুৎফুন নাহার সুমি (৩৫), বড় মেয়ে আনিসা (১৬), ছোট মেয়ে লিয়ানা (০৮), মৃত রফিকুল ইসলামের ভাগনি তানিফা ইয়াসমিন (১৬), মামা মুক্তার হোসেন (৬০) ও মাইক্রোবাস চালক ঢাকার দক্ষিণ খান এলাকার কালা মিয়ার ছেলে মো. ইউসুফ আলী (৫৫)।
এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়। ১ এপ্রিল মঙ্গলবার একই স্থানে দু’টো মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হয়, সব মিলিয়ে ৩ দিনে একই এলাকা চুনতি জাঙ্গালিয়ায় নিহতের সংখ্যা ১৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost