1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

ফের সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি;
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো: তৈয়ব নামে এক যুবকের পা বিছিন্ন হয়েছে।
বুধবার ( ৮ এপ্রিল ) সকাল সাড়ে ৭টার দিকে জারুলিয়া ছড়ি বিওপি’র সীমান্তবর্তী ৪৬-৪৭ নং পিলারে শুণ্যরেখায় মায়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।
আহত ব্যাক্তি- নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকায় ছাবের আহসদ এর ছেলে মো: তৈয়ব (৩৫)।
স্থানীয়রা জানান,বাংলাদেশের পণ্যের পাচারের জন্য মায়ানমার সীমান্তের ওপারে যান। ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্যের নিয়ে এপারে ফিরে আসার সময় জারুলিয়া ছড়ি   বিওপি’র দায়িত্বপূর্ণ ৪৬ -৪৭ সীমান্ত পিলারে শূণ্য লাইন এলাকায় মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি পুতে স্থলমাইনে বিস্ফোরণ হয়। এসময় যুবকের  ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।
সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে বলে খবর পেয়েছি। চিকিৎসা জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
এবিষয়ে নাইক্ষ্যংছড়ি নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছেন তিনি বিষয়টি খতিয়ে দেখছেন। 

স্থানীয়রা আরো জানান, বেশ কিছু দিন ধরে বাংলাদেশ থেকে মিয়ানমারের বিদ্রোহীদের জন্য জ্বালানিসহ বিভিন্ন পণ্যের পাচার হচ্ছে। নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজার থেকে এসব মালামাল পাচারের পাশাপাশি ওপার থেকে আসছে ইয়াবাসহ অবৈধ গরু।

এ প্রসঙ্গে বিজিবির এক কর্মকর্তা জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা এসব কাজে জড়িত। ইদানিং চোরাকারবারিরা প্রতিটি এলাকায় সিন্ডিকেট মজবুত করেছে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সূত্রে জাানাযায়, বিজিবির তৎপরতায় চোরাকারবারিরা প্রধান রুট ব্যবহার করতে ব্যর্থ হয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প পথ বেছে নিচ্ছে, যেখানে মাইন বিস্ফোরণের শিকার হচ্ছে।
সীমান্ত সুরক্ষায় বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost