1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

পেকুয়ায় নিখোঁজ গৃহবধুকে হন্য হয়ে খুজঁচ্ছেন প্রবাসী স্বামী

  • আপডেট টাইম : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৪০ বার

নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজ গৃহবধুকে হন্ন হয়ে খুঁজচ্ছেন প্রবাসী
স্বামী রেজাউল করিম। রেজাউল করিম পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মিয়া
পাড়া এলাকার স্থায়ী বাসিন্ধা ও মোহাম্মদ হোছেনের পুত্র।
জানা যায়, গত ২০১০ সালের ১৬ মার্চ পেকুয়া সদরের মাতবর পাড়া এলাকার
আতিকুর রহমান চৌধুরীর কন্যা সুরাইয়া কালভিন নুপুরের সাথে রেজাউল
করিমের ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয় যেখানে তাদের সংসারে
তিনটি ছেলে সন্তান রয়েছে।
২০২৪ সালের ২২ ডিসেম্বর মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় রেজাউলের স্ত্রী
সুরাইয়া কালভিন নুপুর নিহত হলে রেজাউল করিম সৌদি আরব থেকে দেশে
চলে আসেন। এসে নুপুরের পরিবারের অনুরোধে ও ছেলে সন্তানদের ভবিষ্যতের
কথা চিন্তা করে উভয় পক্ষের পরিবারের সম্মতিতে নুপুরের আপন ছোটবোন
মৌমিতা কালভিন তারান্নুমের সাথে ২০২৫ সালের ২৬ শে ডিসেম্বর
পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়।
রেজাউল করিম জানান, বিবাহের পর থেকে সুখে শান্তিতে সংসার হলেও মাঝে
মধ্যে স্ত্রী নানানভাবে সংসার ভাংঙার চেষ্ঠা করলে আমি আমার শশুর শাশুড়িকে
অবহিত করি। আমার শশুর শাশুড়ি নিজেরা তাদের মেয়েকে বিভিন্নভাবে
বুজাতে চেষ্ঠা করেন। তিনি আরো বলেন, এভাবে আমাদের সংসার কোনমতে
চলছিলো তবে ২০২৫ সালের ১৩ই এপ্রিল বিকাল ৪টার দিকে হঠাৎ করে আমার
অনুপস্থিতিতে আমার ঘরে থাকা নগদ টাকা, কাপড় চোপড় ও স্বর্ণালংকার
নিয়ে আমার স্ত্রী মৌমিতা কালভিন তারান্নুম পালিয়ে যান তখন থেকে
আমি হন্ন হয়ে তাকে খুঁজতে থাকি। যখন আমার স্ত্রী পািলয়ে যাচ্ছিলেন
তখন আমার শাশুড়ি আমার ঘরেই ছিলেন। তিনি আরো বলেন, আমি একজন
প্রবাসী মানুষ আমি আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত এখন, আমি তাকে
খুজে পেতে সকলের সহযোগীতা চাই।
এবিষয়ে তিনি পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানা
যায়। তিতিন তার স্ত্রীকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা বলেন,
আমরা অভিযোগ পেয়েছি অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost