1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

চলন্ত ট্রেনে উঠার সময় পা ফসকে পড়ে প্রাণ গেল শিক্ষকের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৮৩ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চলন্ত ট্রেনে উঠার সময় পা ফসকে পড়ে মোহাম্মদ শাহজাহান (৫৪) নামে লোহাগাড়ার এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় শাহজাহান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের বশরত আলী মুন্সি পাড়ার মৃত আবদুল লতিফের পুত্র ও দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন। জানা যায়, রোববার (৪ মে) ভাগিনাকে প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএস এ ভর্তি সংক্রান্ত বিষয়ে লোহাগাড়া থেকে সিলেট যান শিক্ষক শাহজাহান। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশন থেকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উঠার সময় পা ফসকে নিচে পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে শরীরের বিভিন্নস্থানে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষক মোহাম্মদ শাহজাহানের মৃত্যু খবর স্থানীয়দের মাধ্যমে অবগত হয়েছি। তার মৃত্যুতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost