1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

আদালতের নির্দেশ অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯২ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাডায় চরম্বা ১নং ওয়ার্ড আতিয়ার পাড়ার এলাকায় আদালতের নির্দেশ অমান্য করে বাড়ি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। আইন অমান্যকারীর বিরুদ্ধে ভুক্তভোগী ফারুক আহমেদ বাদি হয়ে একই এলাকায় সৈয়দ আহমদ, জহির, জিয়াবুল, আরমান, ছরোযার, শহিদ, সাজেদা বেগম, সিরাজুল ইসলাম, সহ আরো ৫-৬জন কে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী বলেন, বিগত ২০২৪ সাল হতে বিবাদীরা উক্ত জায়গার লোভে পড়ে দখলের পায়তারা করে আসতেছে।তিনি আরো জানান, অভিযুক্তরা ভুয়া দলীল তৈরি করে জায়গাটি পুনরায় দখলের অপচেষ্টা চালায়। আমরা এ বিষয়ে সাতকানিয়া আদালতে দেওয়ানী মোকাদমা দায়ের করি। তাহা এখন চলমান। তা তোয়াক্কা না করে বিবাদীরা বিরোধীয় জায়গায় পাকা বাড়ি নির্মাণ করতে চাইলে ১৭ই এপ্রিল সহকারী জজ আদালত নির্দেশ মতে কর্মকর্তারা সরজমিনে উপস্থিত হয়ে বিরোধীয় জায়গায় কোনো ধরণের স্থাপনা নাকরতে নির্দেশনা প্রদান করেন। কিন্তু বিবাদিগণ আদালতের কোনো নির্দেশ তোয়াক্কা না করে ১৮ই এপ্রিল পর্যন্ত উক্ত জায়গায় বেআইনিভাবে জবরদখল করে বাড়ি নির্মাণ করছে। আমরা পারিবারিকভাবে জীবন নিয়ে শংকিত আছি। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost