1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

আ’লীগ আমলে নির্বাচনে অংশগ্রহণকারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবেঃ হাসনাত আব্দুল্লাহ

  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৯৫ বার

তৌহিদুল ইসলাম কায়রু:

আওয়ামীলীগ সরকারের আমলে নির্বাচনে অংশগ্রহণকারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। কারণ তারা নির্বাচনে অংশগ্রহণ করে হাসিনার হাতকে শক্তিশালী করেছে। তাদের সমর্থনে আওয়ামীলীগ এই দেশের রাজত্ব করেছিল। তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে। বিগত সময়ে আওয়ামীলীগ সরকারের আমলে যে সকল ধরণের নির্বাচন হয়েছে সেগুলো ডামি নির্বাচন।
২৫ই মে রবিবার জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) চট্টগ্রাম (দক্ষিণ) জেলার বিভিন্ন উপজেলা পথসভায় সাতকানিয়ার কেরানীহাটে এনসিপি মুখ্য সংগঠক(দক্ষিন) হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যে সংবিধানের মাধ্যমে আপনাদেরকে জেল, অত্যাচার, নিপীড়ন-নির্যাতন, হত্যা ও গুম করা হয়েছে সে সংবিধানকে প্রতিহত করতে হবে। আপনাদের চট্টগ্রামের সন্তান এডভোকেট আলিফকে যখন হত্যা করা হয়েছিল তখন আপনারা এর ইতিবাচক পরিচয় দিয়েছেন। আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন যা এই জাতির চিরকাল মনে রাখবে।
এছাড়া গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, বিগত সময়ের মত আওয়ামীলীগের দোসরদের পক্ষে যে সংবাদ প্রচার করা হয়েছে সে গুলো বাদ দিয়ে সত্য এবং বস্তু নিষ্ঠু সংবাদ পরিবেশন করতে হবে।
সর্বশেষ বলেন অন্তর্বর্তীকালীন সরকার ডঃ মোহাম্মদ ইউনুসের সংকটময় দিনের মধ্যে যাচ্ছে। আমরা দেখেছি এ সরকারকে বেকায়দা পেলানোর অপচেষ্টা করা যাচ্ছে কিছু কুচক্রীমহল। রাজনৈতিক দল গুলোর প্রতি আমার আহ্বান যেন সকলে মিলেমিশে উনাকে সমর্থন করেন।
পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা বলেন, বিগত সময়ে আপনারা আওয়ামী লীগের অত্যাচারের শিকার হয়েছেন এবং রুখেও দাড়িয়েছেন। আপনাদের এই সাহসিকতা আগামীদিনের কাজে লাগবে। আওয়ামী লীগের দোসরদের হাতে যে সমস্ত আমার ভাই বোনেরা হত্যা খুন গুম হয়েছে ঐ খুনিদের বিচার করতে হবে। যে সংবিধানের মধ্যে রাষ্ট্রে এতগুলো খুন গুম করছে সে সংবিধান আমরা চাই না। এত মানুষ রক্ত দিয়েছে শুধু মাত্র ক্ষমতার লোভের জন্য না। দেশের মানুষ রক্ত দিয়েছে দেশকে রক্ষা করার জন্য দেশের নাগরিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য। দেশের বিচার বিভাগ, সচিবালয়, মন্ত্রনালয় সহ সরকারি সকল অফিস আদালতে দলের হয়ে কাজ করবে না জনগণের হয়ে কাজ করার জন্য মানুষ রক্ত দিয়েছে।
এনসিপি’র এই পথসভায় আরো উপস্থিত ছিলেন, এনসিপি’র যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মোঃ আতাউল্লাহ, সংগঠক আরমান হোসাইন, আজিজুর রহমান রিজভী, এনসিপির সংগঠক ও যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল ইসলাম আরিফ এবং সাতকানিয়া কেরানিহাটের সর্বস্তরের জনসাধারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost