1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

বিশিষ্টজনের উন্নত মতামত আগামী নির্বাচনে পথেয় হবে-এমপি প্রার্থী এড.আবুল কালাম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৮৮ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান ৩০০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আবুল কালামের সৌজন্যে বিশিষ্ট জনদের নিয়ে মতবিনিময় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ শতাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। অর্ধশতাধিক বক্তা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,নাইক্ষ্যংছড়িতে জামায়াতের মাঠ উর্বর। নেতা-কর্মি ও সমর্থকদেরকে সৎ ও নিষ্টার সাথে কাজ করলে দাঁড়িপাল্লার জয় নিশ্চিত।
মঙ্গলবার ( ১০ জুন) সকাল
সাড়ে ৯ টায় নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মৌলানা ওমর ফারুক সিরাজী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামী আমির এস এম আবদুস সালাম আজাদ।
মূখ্য আলোচক ছিলেন বান্দরবান ৩০০ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।
প্রধান অতিথি এস এম আবদুল সালাম আজাদ বলেন,আসুন পাহাড়ি-অপাহাড়ি,
মুসলিম-অমুসলিম,মিলে-মিশে দেশ গড়ি।
ভেদাভেদ ভূলে যাই। পাহাড়ে বসবাসকারী
পাগাড়ি বলেন অপাহাড়ি বলেন সবাইর রক্ত লাল। মানুষের মধ্যে বিভেদ কেন?
জামায়াতে ইসলামী এ বিভেদ দূর করতে
সংগ্রাম -আন্দোলন করে আসছে পাহাড়ে-সমতলে।
এমপি পদপ্রার্থী এডভোকেট আবুল কালাম বলেন,আমি বলব আপনাদের ভাই। আমি সাধারণ পরিবারের সদস্য।
সাধারণ মানুষের বেদনা আমি বুঝি-জানি।
তিনি বলেন,জামায়াত ইসলামী আশা করে আগামী সংসদ নির্বাচন হবে ফেয়ার।
যার মাধ্যে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে। কারণ জামায়াত ইসলামী আল্লাহ দ্বীন কায়েমের মাধ্যে শান্তি চায়।
তিনি বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্যহীন সূদ-ঘুষমুক্ত উন্নয়নধর্মী কাজ করতে প্রানান্ত চেষ্টা করছে। আমিও এর একজন নিরলস দায়িত্বশীল কর্মী।
তিনি আশান্বিত হয়ে বলেন,বিশিষ্টজনদের উন্নত মতামত আগামী জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান- নাইক্ষ্যংছড়ির জন্যে পথেয় হবে।
সভায় বিশিষ্টজন ও জামায়াত নেতাদের মাঝে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আওয়াল,এডভোকেট ইব্রাহিম মোজাহিদ,
উপজেলা জামায়াতের সাবেক সভাপতি রফিক আহমদ, উপজেলা জামায়তের সেক্রেটারি আবু নাছের, নাইক্ষ্যংছড়ি উপজেলার জামায়াত মনোনিত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্র নেতা রফিক বশরী,উপজেলা জমায়াতে সাবেক সেক্রেটারি হাফেজ মুতাহেরুল হক,সাবেক সেক্রেটারি সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর,উপজেলা জামায়াতে পেশাজীবী ফোরামের সভাপতি হাফেজ আবু সোলতান, উপজেলা জামায়াতে ব্যবসায়ী ফোরামের সভাপতি জাকের আহমদ, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়েনর সভাপতি আব্দুল গফুর,বিশিষ্টজনদের মধ্যে বিশিষ্ট সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,বিশিষ্ট আলেমেদ্বীন জালাল ফারুখি,মৌলানা আবদুর রহমান,সাংবাদিক আবদুল হামিদ,সাংবাদিক আমিনুল ইসলাম ও সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল,সাবেক মেম্বার মীর আহমদ,মোহাম্মদ শফি,বাবুল হোসেন,
মাস্টার শাহাদাত উল্লাহ,কারবারী লক্ষীধন,মিলন মার্মা মেম্বার,আজিজুল হক মেম্বার ও নাইক্ষ্যংছড়ি সদরের হরিমন্দির পরিচালনা কমিটির সাধারণ
সম্পাদক মতিলাল ধর সহ আরো ২ ডজনাধিক বিশিষ্ট ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost