1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণ তংচংগ্যা যুবকের পা বিচ্ছিন্ন

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮৩ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ৩৫ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক তংচংগ্যা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
সোমবার (২৩ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে দাউদবনিয়া ঢালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর বরাতে জানা গেছে, ওই স্থানে আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তৎক্ষণাৎ বিকট শব্দ শোনা যায়। পরে খবর আসে—আহত যুবককে সীমান্তের ওপারের একটি আরাকান আর্মি চৌকিতে নেওয়া হয়েছে এবং সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত যুবক মেদাই গ্রামের চাবং’র ছেলে ওলিমং তংচংগ্যা (৩৫) বলে জানিয়েছেন এপারের(হেডম্যান পাড়ার) স্থানীয় বাসিন্দারা।

তবে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় আরাকান আর্মির সদস্যরা হেড়ম্যান পাড়ায় থাকা যুবকের স্বজনদের খবর দেন। পরে তারা সীমান্ত পেরিয়ে আহত যুবককে বাংলাদেশে নিয়ে আসতে চাইলে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তার নাগরিকত্ব যাচাই-বাছাই পরবর্তী তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয় যায় বলে তংচংগ্যা পাড়ার স্বজনদের সূত্রে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক ওই মিয়ানমারের রাখাইন এক যুবকের আহতের বিষয় নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost