1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

ঘুমধুম সীমান্তে ফেরে বিজিবির অভিযানে ১লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২১৬ বার

জাহাঙ্গীর আলম কাজল’নাইক্ষ্যংছড়ি:
মাদক চোরাচালান রোধে বড় সাফল্য পেয়েছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মায়ানমার হতে আনা আসামীবিহীন এক লক্ষ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
তবে অভিযানের সময় মাদক বহনকারী চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বুধবার(২৫ শে জুন) ভোররাতে কক্সবাজার ব্যাটালিয়ান (৩৪ বিজিবি) ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকা থেকে এ ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করা হয় 
৩৪ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মায়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে প্রবেশ করতে পারে।
এ তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাতে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
অভিযানের সময় দেখা যায়, দুটি কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে আমাদের প্রতিটি টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এবারের অভিযানে বড় একটি চালান আটক করা সম্ভব হয়েছে, যা জনসচেতনতা ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন,বিজিবি’র নিয়মিত তৎপরতায় সীমান্তবর্তী এলাকাগুলোতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost