1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

লোহাগাড়ায় নবাগত ইউএনও’র অবৈধ বালু জব্দ: স্পটেই নিলাম

  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে উত্তোলিত দেড় লাখ ঘনফুট অবৈধ বালু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জব্দ করে স্পটে নিলাম দিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাইফুল ইসলাম।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে এ অভিযানে অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, উপজেলার পুটিবিলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। খবর পেয়ে পুটিবিলা হাছনা ভিটা ব্রিজের দক্ষিণ পার্শ্বে এলাকা থেকে ২টি স্তুপ ১লাখ ৫হাজার ঘনফুট বালু, ব্রিজের পশ্চিম পাশে ১ টি স্তুপ ২০হাজার ঘনফুট বালু, একই ইউনিয়ন এমচর হাট বাজারের উত্তর পার্শ্বে এলাকা থেকে ২টি স্তুপ ২৬হাজার ঘনফুট বালুসহ মোট ১লাখ ৫১হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে তাৎক্ষণিকভাবে স্পট নিলাম দেওয়া হয়েছে। এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানকালে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও কানুনগো নুরে আলম, লোহাগাড়া উপজেলা পরিষদের সিএ ইলিয়াছ রুবেল, অফিস সহকারি রাহুল জয়সহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost