1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ ৩৫ হাজার টাকা ও মোবাইলসহ যুবক আটক

  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ৩৫ হাজার নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ মো. খোরশেদ আলম (২২) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৩ আগস্ট) বিকেল আনুমানিক ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) লেম্বুছড়ি বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ৫০/২-এস এর কাছাকাছি কাটা পাহাড় নামক এলাকা থেকে তাকে আটক করে।
আটক খোরশেদ আলম কক্সবাজার জেলার রামু থানার গর্জনিয়া ইউনিয়নের মিয়াজিপাড়া গ্রামের মো. বদরুজ্জামানের ছেলে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্তে নিয়মিত টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ধৃত ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করায় তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বাংলাদেশি নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়।’

বিজিবি আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই টাকা সীমান্ত অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
পরে আটককৃত ব্যক্তি, উদ্ধারকৃত নগদ অর্থ এবং মোবাইল সেটসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।
উক্ত ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা নং ৪/২০২৫ ইং রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost