1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

চকরিয়ায় গণপিটুনিতে গৃহবধূর মৃত্যুঃনিহতের স্বামী,মেয়ের পিতা-মাতার সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২১৬ বার

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের চকরিয়া উপজেলার পৌরসভা ৬নং ওয়ার্ডের ভাঙ্গারমুখ উত্তর বীণা মারা এলাকায় চার ভাসুর, ননদ ও ভাবীর হামলায় সানজিদা (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত সানজিদা এক সন্তানের জননী ও ওই এলাকার আজিম উদ্দিনের স্ত্রী। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মর্মান্তিক এ ঘটনার বিচার দাবিতে সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা আবাসন এলাকায় নিহতের পিতার বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে নিহতের স্বামী আজিম উদ্দিন অভিযোগ করেন, শনিবার সকালে আমার দুই বছরের ছেলে উঠানে মলত্যাগ করে। এ নিয়ে বড় ভাই হেলাল উদ্দিন ও তার স্ত্রী মিনা আক্তারের সঙ্গে সানজিদার বাকবিতণ্ডা হয়। পরে আমার চার ভাই হেলাল উদ্দিন, শাহাব উদ্দিন, আলাউদ্দিন, সালাহ উদ্দিন, ভাবি শারমিন আক্তার মুন্নি, মিনা আক্তার, রাশেদা বেগম, মিনু আক্তার ও বোন জেয়াসমিন আক্তার মিলে লাঠিসোটা দিয়ে আমাদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, সকালে কাজে যাওয়ার পর স্ত্রী ফোন করে জানায়, তারা মারধরের চেষ্টা করছে এবং ধারালো কিরিচ দিয়ে ঘরে আঘাত করছে। কিছুক্ষণ পর ফোন কেটে যায়। পরে জানতে পারি স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়েছে, কিন্তু পৌঁছে দেখি সে আর বেঁচে নেই। পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে এবং থানায় অপমৃত্যুর মামলা রুজু করেছে। তিনি বলেন, এর আগেও আমরা স্বামী-স্ত্রীকে কয়েক দফা মারধর করেছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগও দেওয়া আছে।

নিহতের মা জান্নাতুল ফেরদৌস বলেন, মেয়ে ফোনে কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছিল, শ্বশুরবাড়ির লোকজন তাকে মারছে। পরে আর যোগাযোগ হয়নি। হাসপাতালে গিয়ে মেয়ের লাশ দেখি। আমার মেয়েকে তারা বাঁচতে দেয়নি।

পিতা মাহমুদুল করিম অভিযোগ করে বলেন, রাত ১২টার দিকে পুলিশ কল করে থানায় যেতে বলে। সেখানে গিয়ে একটি কাগজে সই নিতে বলে। আমি পড়ালেখা জানি না, সই করেছি। পরে জানতে পারি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে, কিন্তু পুলিশ জড়িতদের রক্ষা করছে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে এবং শ্বশুরবাড়িতে তালা ঝুলিয়ে রেখেছে বলে জানান পরিবার সদস্যরা।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন,নিহতের পিতার লিখিত দরখাস্ত অনুসারে অপমৃত্যুর মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost