1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই কসমেটিক দোকান ও ফুলকলি শো-রুমকে ৪০ হাজার জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার

এম.মনছুর আলম,চকরিয়া :
চকরিয়া পৌরশহরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল কসমেটিক পণ্য রাখার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ও ফুলকলি শো-রুমের মিষ্টির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকাসহ সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) সন্ধ্যার দিকে পৌরশহরের চিরিংগা বাজার এলাকায় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এ অভিযান পরিচালনা করেন।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেবের কাছে অভিযান বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি দাপ্তরিক কাজের পাশাপাশি জনস্বার্থে নিয়মিত অভিযানের অংশ বিশেষ রোববার সন্ধ্যার দিকে চকরিয়া পৌরশহরের চিরিংগা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নকল কসমেটিক পণ্য বিক্রি ও মজুদ রাখার সংবাদ পেয়ে ইউনিলিভার কোম্পানির একটি টিম প্রশাসনের কাছে অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে চিরিংগা বাজার এলাকায় বেশকটি কসমেটিক দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হলে নকল কসমেটিক পণ্য রাখার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ঘটনাস্থলেই ৩৫ হাজার অর্থদন্ড করা হয়। অপর আরেকটি অভিযানে পৌরশহরের ফুলকলি শো-রুমের মিষ্টির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
তিনি আরো বলেন, যেসব কসমেটিক দোকানে অভিযান করা হয়েছে ওইসব প্রতিষ্ঠানসহ আশপাশের অন্যান্য দোকানেও কোন ধরণের নকল পণ্য না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি জনস্বার্থ বিবেচনায় নিয়ে আগামীতেও এসব দোকানে আদালতের অভিযান ও জেল-জরিমানা অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানের সময় সার্বিক ভাবে সহযোগিতায় ছিলেন ইউনিলিভার কোম্পানির একটি টিম ও চকরিয়া থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost