1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

পেকুয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ২

  • আপডেট টাইম : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৩৮ বার

স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে ৩টি দেশীয় তৈরি এলজি অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে টইটং ইউনিয়নের মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে এবিসি আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীনের দিকনির্দেশনায় এবং পেকুয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসায়। এসময় চকরিয়ার বদরখালী এলাকা থেকে একটি সিএনজি করে চট্টগ্রামগামী রবিউল হাসান (১৮) নামের এক যুবককে আটক করা হয়। তার নেভি ব্লু রঙের স্কুলব্যাগ থেকে কম্বলে মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী হৃদয় হোসেন (২২) কে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় আটক করা হয়।

আটককৃতরা হলেন-রবিউল হাসান লক্ষীপুর জেলার লক্ষীপুর সদরের ৮ নং ওয়ার্ডের লামছড়ি এলাকার মিজানুর রহমানের পুত্র।
হৃদয় হোসেন একই জেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর এলাকার ইলিয়াছ হোসেনের পুত্র।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, অস্ত্রগুলোচকরিয়ার বদরখালী থেকে সংগ্রহ করে অজ্ঞাত ব্যক্তির নিকট বিক্রির উদ্দেশ্যে লক্ষ্মীপুর জেলায় নিয়ে যাচ্ছিল তারা।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost