1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

সাতকানিয়ায় পানিতে ডুবে ২ শিশু নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৫০ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের সাতকানিয়ায় খেলার ছলে পুকুরের পানিতে নেমে ওই পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে।
ঘটনাটি আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত ওই শিশুদের নাম মোছামৎ মুসকান(৪ বছর ৬ মাস)ও মোহাম্মদ সাফওয়ান(১ বছর ৮ মাস)।নিহতরা সম্পর্কে মামাত ভাই ও ফুফাতো বোন।
নিহত মুসকান উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘি এলাকার মোহাম্মদ জুয়েল এর মেয়ে ও নিহত সাফওয়ান উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সমশু মেম্বার পাড়ার ছিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী দেলোয়ার হোসেন এর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীসুত্রে জানাযায়, সোনাকানিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ার ছিদ্দিক আহমদ এর বাড়িতে বিয়ে উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে মুসকান।আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টার দিকে মুসকান ও তার মামাত ভাই সাফওয়ান খেলার ছলে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে নামলে তারা দুজনেই পুকুরের পানিতে ডুবে যায়।এরপর বাড়ির লোকজন তাদের খুঁজে না পেয়ে অনেক খোজাখুজি করার পর বাড়ির পাশের পুকুরে তারা দুজনকে পানিতে ভাসতে দেখে।পরবর্তীতে এলাকাবাসী তাদের পুকুর হতে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন সুমন, বিএনপি নেতা মোরশেদুল আলম, সাবেক ইউপি সদস্য হুমায়ুন রশিদ পুকুরের পানিতে ডুবে মামাত ভাই ও ফুফাতো বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহেদুল ইসলাম জানান, সোনাকানিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost