1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

ওসির প্রচেষ্টায় ৭২ ঘণ্টার মধ্যেই রোহিঙ্গা খুনি আটক

  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে টমটম চালক নুরুল আবছার হত্যার ঘটনায় জড়িত তিন রোহিঙ্গা খুনিকে মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো—
কুতুপালং এফসিএন-২৯৯০১৫, ব্লক-বি/৯, ক্যাম্প-২ ইস্ট-এর মৃত আলী আহম্মদের ছেলে শফি আলম (২৮)
কুতুপালং এফসিএন-১০৭০০৫, ব্লক-বি/১০, ক্যাম্প-২ ইস্ট-এর হামিদ হোসেনের ছেলে ইমাম হোসেন (২০)
কুতুপালং এফসিএন-২৭৬৬৬৪, ব্লক-বি/১০, ক্যাম্প-২ ইস্ট-এর নুর আহমদের ছেলে আবুল হাশিম (৪৫)
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা
নং-১১ দায়ের হয়েছে।
গ্রেফতারের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, “হত্যাকাণ্ডের পরপরই আমরা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। প্রযুক্তির সহায়তা ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের মাধ্যমে মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তিন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
তিনি আরও জানান,আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সীমান্ত এলাকায় রোহিঙ্গাদের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। এছাড়া এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয়রা পুলিশের দ্রুত তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “ঘটনার পরপরই পুলিশ যেভাবে মাঠে নেমে আসামিদের ধরেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা পুলিশের কাছে কৃতজ্ঞ।”
নিহতের পরিবারও দ্রুত বিচার দাবি করেছেন। নিহত নুরুল আবছারের বড় ভাই মো. শাহ আলম বলেন, “আমার ভাইকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমরা চাই এ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
উল্লেখ্য, টমটম চালক নুরুল আবছারের হত্যাকাণ্ডের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost