1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

চকরিয়ায় বিট কর্মকর্তা সহ ৫ বনকর্মীর উপর হামলা: ছিনিয়ে নিল গাছভর্তি গাড়ী

  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৩৭ বার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় বনবিভাগ অভিযান পরিচালনার সময় বিট কর্মকর্তা সহ ৫ বনকর্মীর উপর হামলা করেছে বনখেকোরা।
গত রবিবার রাত ৯টার দিকে বনখেকোদের হামলার ঘটনা ঘটেছে।
বনবিভাগ সূত্রে জানা গেছে,কক্সবাজার উত্তর বনবিভাগের,ফুলছড়ি রেঞ্জাধিন,খুটাখালী বনবিটের অধিন সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে অবৈধভাবে ঢুকে সেগুনবাগিচা নামক এলাকার চিহ্নিত বনখেকোরা আকাশমণি গাছ কেটে পাচারকালে খবর পেয়ে সংশ্লিষ্ট বিটকর্মকর্তা ও বনকর্মীরা অভিযান চালিয়ে গাছ উদ্ধার করেন।এমতাবস্থায় চিহ্নিত বনখেকোরা পরিকল্পিত ভাবে তাদের উপর হামলা চালিয়ে ৫বনকর্মীকে গুরুত্বর আহত করে গাছগুলো নিয়ে যায়।
খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল হক জানান-রবিবার রাত ৯টার দিকে বনাঞ্চল থেকে আকাশমণি গাছ কেটে গাড়ী যোগে পাচার করতে যাচ্ছে।এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ী সহ গাছ আটক করি।এমতাবস্থায় ওই এলাকার বনখেকো ফারুকের নেতৃত্বে রেজাউল,আনোয়ার,৫নং ওয়ার্ডের শাহাবুদ্দিন সহ আরো ২০/২৩ জন অর্তকিতভাবে শক্ত লাঠিসোটা নিয়ে এসে আমাদেরকে বেধড়ক মারধর করে ৫জনকে গুরুতর আহত করেছে।পরে বনখেকোরা আটককৃত গাড়ী আর নিয়ে যায়।তারা যাওয়ার পথে ভবিষতে এধরণের অভিযান করা জন্য আসলে সুস্হ শরীরে যেতে দিবে না হুমকি দিয়ে গেছেন।আমি যতটুকু জেনেছি-তাদের মধ্যে ফারুক,রেজাউল,আনোয়ার সহ আরো কয়েকজনের নামে বন,ডাকাতি,ছিনতাই সহ ডজনের উপরে মামলা রয়েছে,বাকীদের নামে মামলা আছে বলে জেনেছি।
এবিষয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) রাশিক আহসান বলেন-অভিযানে গিয়ে পাচারকারী সহ গাড়ীভর্তি গাছ আটক করার সাথে-সাথে বনখেকোরা হামলা করে আমার ৫বনকর্মীকে গুরুতর আহত করেছে।পরে আটককৃত গাছগুলো নিয়ে গেছে।আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।সুতরাং হামলাকারী আর বনখেকোদের বিরুদ্ধে থানা এজাহার দিয়েছি সঙ্গে বন আইন মোতাবেক পিআর মামলা দায়ের করা হচ্ছে জানিয়েছেন একর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost