1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন ও সচেতনামুলক সভা

  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৯০ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক আয়োজিত লেম্বুছড়ি বিওপি’’র বাহির মাঠ স্কুলে মেডিকেল ক্যাম্পেইন ও সীমান্তে-জনসচেতনতামূলক সভা মাদক, চোরাচালান, মাইন বিস্ফোরণ ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ পাহাড়ি ও বাঙ্গালী গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দূর্গম পাহাড়ী এলাকায় দায়িত্ব পালন করছে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায়
বুধবার (২৭ জুলাই) ২০২৫ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ লেম্বুছড়ি বিওপি‘তে নাইক্ষ্যংছড়ি উপজেলায় বসবাসরত প্রায় ৩০০ জন অসহায় দুঃস্থ ও গরীবদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ করা হয়।
উক্ত সভায় জনসচেতনতামূলক সভা মাদক, চোরাচালান, মাইন বিস্ফোরণ ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ
বিশেষ করে মাইন বিস্ফোরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জন সচেতনামূলক কার্যক্রম করা হয়।
এ বিষয়ে জোন কমান্ডারের সাথে উপস্থিত সকলে দৃঢ় প্রতিজ্ঞা এবং অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও তিনি বলেন,এখন থেকে আর কোন বাংলাদেশি নাগরিক মিয়ানমারের সীমান্তে যেন না যান তা খেয়াল রাখতে হবে।
এছাড়া সম্প্রীতি উন্নয়নের অংশ হিসাবে পাহাড়ি ও বাঙ্গালী গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী স্কুল ব্যাগ খাতা এবং কলম বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইকবালসহ ১১ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম/মিডিয়া প্রতিনিধিগণ এবং বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost