নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়ায় হামলায় অটোরিক্সা চালক আবুল কালাম (৪২) আহত হয়েছে। হামলায় আবুল কালামের দুটি দাঁত পড়ে যায়। আহত আবুল কালাম রাজাখালী সুন্দরীপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। আহত অটোরিক্সা চালককে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়। রবিবার সন্ধ্যা ৬ টার দিকে রাজাখালী ইউনিয়নের সিকদারপাড়াস্থ চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, সুন্দরীপাড়া এলাকার অটোরিক্সা চালক আবুল কালাম নিজ গাড়ী নিয়ে সুন্দরীপাড়া যাওয়ার সময় একই ইউনিয়নের মাতবরপাড়া গ্রামের কালুর পুত্র ইউনুছ লবণভর্তি ট্রাক রেখে রাস্তা আটকে ফেলে। ওই ট্রাক গাড়ী যাওয়ার জন্য সরিয়ে ফেলতে বললে ইউনুছ লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। এ সময় আবুল কালামের ২ টি দাঁত পড়ে যায়। আহত আবুল কালাম জানান, ওই দুবৃর্ত্ত হামলা করে আমার বুকে, পিঠে, বামহাতে, ডান বাহুতে আঘাত করে মারাত্মক জখম করে। আমার পকেট থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে প্রতিকার চেয়ে আমি পেকুয়া থানায় অভিযোগ দায়ের করি। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply