1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৪ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটের সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু হেডম্যানপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম মং নি উ তংচঙ্গ্যা (২২)। সে মিয়ানমারের মংডু উপজেলার চাং বালা এলাকার অং নি উ তংচঙ্গ্যার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ি ইউনিয়নের অং চালা নামের এক ব্যক্তির মুদির দোকানের কাঠের চৌকির নিচে ইয়াবা মজুদ করা ছিল। পুলিশের উপস্থিতিতে মং নি উ তংচঙ্গ্যা নিজেই হাত দিয়ে ইয়াবাগুলো বের করে দেয়।
এ বিষয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো.কামরুল ইসলাম বলেন, “আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পাচারের সঙ্গে জড়িত আরও কারা আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত যুবকের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১কোটি টাকা বলে জানিয়েছেন পুলিশ।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost