1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

পেকুয়ায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৯, আটক-১

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার

স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছিরাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পুর্ব বিলহাসুরা এলাকার মাওলানা বশির আহমদের পুত্র ইয়াসিন আরাফাত (২৮), সুজা মিয়ার পুত্র আজমগীর (২৫), নুরুল হোসেনের পুত্র মো.সাগর (২৬), মৃত দুলা মিয়ার পুত্র জিয়াবুল করিম (৪০), মৃত নুরুল হকের স্ত্রী ছেনুয়ারা বেগম (৪৫), মৃত আফতাব উদ্দিনের স্ত্রী পারভিন আক্তার (৫৫), মৃত দানু মিয়ার স্ত্রী ছেমন আরা বেগম (৫০), ছেলে আতিকুর রহমান (২৮) ও সবির আহমদের পুত্র শওকত হোসেন (১৪)। আহতরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আটক ব্যক্তির নাম মো. আলমগীর (২৫)। তিনি ওই এলাকার সুজা মিয়ার পুত্র।

জানাগেছে, তুচ্ছ বিষয় নিয়ে ছিরাদিয়া এলাকায় নেজাম উদ্দিন গং এর সঙ্গে ইয়াসিন আরাফাত গংদের গত বৃহস্পতিবার বিকেলে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই ঘটনায় কয়েকজন আহত হন। শনিবার বিকেলে ওই ঘটনার জেরে আবারও তাঁরা দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ৯জন আহত হয়েছে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় আলমগীর নামে একজনকে আটক করেন।

স্থানীয় লোকজন বলেন, সংঘর্ষে জড়িত উভয়পক্ষ পরস্পর নিকটাত্মীয়। প্রায় এক যুগ ধরে তাদের মধ্যে একাধিক বিষয় নিয়ে বিরোধ চলছে। সৃষ্ট বিরোধ নিয়ে প্রায় সময় তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

আহত ইয়াসিন আরাফাত বলেন, বৃহস্পতিবারের ঘটনায় তাঁরা থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ তদন্ত করে গেছে।এতে ক্ষিপ্ত হয়ে আমদের ওপর ফের হামলা চালিয়েছে। তিনজনকে কুপিয়ে আহত করেছে।

অপরপক্ষের আহত পারভিন আক্তার বলেন, রাতে আমাদের চিংড়ি ঘেরের পলবোট (স্থানীয় ভাষায় ঝিগ) কেটে দিয়েছে। এর দুদিন আগে ইয়াসিন গ্রুপের হামলায় কয়েকজন আহত হন। পুর্বের জেরে তাঁরা আবারও আমাদের ওপর হামলা করে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। মারপিটে জড়িত উভয়ই পরস্পর আত্মীয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost