1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইক আরোহী মহিলা নিহত

  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইক আরোহী মহিলা নিহত হয়েছে।
মোটরসাইকেলে করে চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া থেকে স্ত্রীকে নিয়ে কক্সবাজারের পেকুয়ায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন স্বামী মোঃ ইউসুফ । তিনি পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার নামক স্থানে পৌঁছালে চট্টগ্রাম থেকে পেকুয়ামুখী দ্রæতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে সীটে বসা স্ত্রী হুমাইরা বেগম রাস্তায় ছিটকে পড়ে। এসময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে স্ত্রী হুমাইরা নিহত হয়। এতে স্বামী মোঃ ইউসুফ মোটরসাইকেল থেকে রাস্তা বিপরীত পাশে পড়ে গেলে তিনি অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯ টা ৪৫ মিনিটে চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টইটং হাজীর বাজার এলাকার মোনতাহা ইলেক্ট্রনিক এন্ড হার্ডওয়ার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমাইরা বেগম (২৫) পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চৈরভাঙ্গা এলাকার নুর আহমদের মেয়ে। গত ৯ মাস আগে বাঁশখালী উপজেলার পশ্চিম পুকুরিয়া এলাকার মোঃ ওসমানের ছেলে মোঃ ইউসুফ (৩৭) এর সাথে হুমাইরা বেগমের বিয়ে হয়।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পেকুয়া থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক কাভার্ডভ্যান চালক মোঃ মনিরকে গ্রেপ্তার করে ।

‎ঘটনার বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, কাভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়। ঘটনার বিষয়ে চালককে আসামী করে নিহতের স্বামী বাদি হয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের রুজু করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost