স্টাফ রিপোর্টার:
চকরিয়া সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দেওয়ায় পর সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোছাইনকে ফের গ্রেপ্তার করেছে কক্সবাজারের ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঈদাগাওঁ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি। তাকে গ্রেপ্তারের জন্য ঈদগাওঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) এসেছিল। তারা ডিবি পুলিশের সহযোগিতা নিয়েছিল বলে মনে হয়েছে।
Leave a Reply