1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

ঘুমধুম সীমান্ত থেকে ৩০হাজার পিস ইয়াবা ট‌্যাবলেটসহ দুই পাচারকারী আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু মধ‌্যম পাড়া থেকে ৩৪ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ২পাচারকারীকে আটক করেছে তুমব্রু বিজিবির সদস‌্যরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) রাত আনুমানিক দেরটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় বিজিবি টহল জোরদার করে। এসময় মিয়ানমার দিক থেকে ০৩ জন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে এগিয়ে আসলে বিজিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার সময় ০২ জন আসামীকে ইয়াবা ট‌্যাবলেট ও পাচারকাজে ব‌্যবহারিত ২ টি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয় বিজিবি।
ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীরা হল: নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু মধ‌্যম পাড়ার বক্তার আহাম্মদের পুত্র মোঃ আরপান অপি (১৯) অপর ব‌্যক্তি কুতুপালং ক্যাম্প-৭, ব্লক-সি-১১- এর বাসিন্দা আবুল বাসার এর পুত্র মোঃ জিয়াবুল হক (৩৬)।
কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদেরকে ইয়াবা ও মোবাইলসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতে পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম পক্রিয়াধীন। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অধিনায়ক আরো বলেন,পালাতক মাদক চোরা কারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানান।
উল্লেখ্য: কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসী ও নাইক্ষ‌্যংছড়ি’র মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সুশিল সমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost