1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

ইমপেরিয়াল চেয়ারকোচে মাদকের ব্যাগ রেখে যাত্রী উধাও

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার

কানন:
ঢাকাগামী ইমপেরিয়াল এক্সপ্রেস চেয়ারকোচের এক যাত্রী ইয়াবা ভর্তি ব্যাগ রেখে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গরবার ভোরে এ ঘটনা ঘটে।
চকরিয়া থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়

২২ সেপ্টম্বর রাত সাড়ে ১১টায় একটি ইমপ্রিরিয়াল এক্সপেক্স লিঃ স্লিপার কোচ (রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১২-২৮২৯) কক্সবাজারের লংবীচ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সুগন্ধা কাউন্টার থেকে ডি-১ এর অজ্ঞাতনামা যাত্রী (মোবাইল ০১৬৪২-৭৮৪১৬১) বক্সে একটি ব্যাগ নিয়ে গাড়ীতে উঠে । গাড়ীটি যাত্রীর উঠানোর জন্য কক্সবাজার বাসন্ট্যান্ড কাউন্টারে মঙ্গলবার ভোরে পৌঁছাইলে ডি-১ সিটের যাত্রীটি গাড়ীর সুপারভাইজারের অজান্তে গাড়ী থেকে নেমে যায়। বাসস্ট্যান্ড থেকে গাড়ী ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ায় রামু পর্যন্ত চলে আসার পর সুপারভাইজার আল-আমিন (মোবাইল-০১৭৮৯৩৩০১৮২) যাত্রীদের টিকেট চেক করাকালীন ডি-১ এর যাত্রীটিকে সিটে না পেয়ে কাউন্টারের ফোন করে ওই যাত্রীর খোঁজ নিতে বলেন। পরে তিনি নিজে যাত্রীর মোবাইল নাম্বারে (০১৬৪২-৭৮৪১৬১তার ০১৭৮৯৩৩০১৮২) ফোন করলে নম্বর বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ হয়। ফলে বক্সে যাত্রীর রেখে যাওয়া কাপড়ের ব্যাগটি গাড়ীর ভিতরে নিয়ে চেক করলে দেখা যায় ব্যাগের ভেতর ৩টি সাদা পুটলা। গাড়ির সুপারভাইজার তাদের অফিসে কল করে বিষয়টি জানায়। পরে ইমপ্রিরিয়াল এক্সপেক্স লিঃ স্লিপার কোচটি চকরিয়ায় প্রবেশ করলে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ইয়াছিন মিয়াকে বিষয়টি অবহিত করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া পৌরসভাস্থ ২নং ওয়ার্ডের পুরাতন বাসস্ট্যান্ড হোটেল আরাফাতের সামনে পাকা রাস্তার উপর এসআই মোঃ আবুল খায়েরের নের্তৃত্বে একদল পুলিশ মঙ্গলবার ভোর ৩টায় ৬হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আনোয়ার বলেন-
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost