1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

পেকুয়ায় মাদ্রাসা ছাত্রসহ আহত-৫

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়ায় অতর্কিত হামলায় শাহেদুল ইসলাম (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। জখমী শাহেদ পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার ১০ শ্রেণির ছাত্র ও পেকুয়া সদরের আন্নরআলী মাতবরপাড়ার সিএনজি লাইনম্যান নাজেম উদ্দিনের পুত্র। জখমী শাহেদুল ইসলামকে প্রথমে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কর্তব্যরত ডাক্তার চমেক হাসপাতালে রেফার করে। এ সময় তার পিতা-মাতাসহ ৩ জনকে আহত করা হয়েছে। অন্যান্য আহতরা হলেন মো: আমজাদ (২০), তার পিতা নাজেম উদ্দিন (৬০), রেজিয়া বেগম (৫০)। ২৩ সেপ্টেম্বর বেলা ১ টার দিকে পেকুয়া সদরের আন্নরআলী মাতবরপাড়া গ্রামে বসতভিটা সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটে।
আহত নাজেম উদ্দিন জানান, মঙলবার সকাল ৭ টার দিকে পূর্ব শত্রæতার জের ধরে নাজেম উদ্দিন গং ও একই এলাকার জসিম উদ্দিন গংদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে বেলা ১১ টার দিকে জসিম উদ্দিনের পুত্র পারভেজের স্ত্রী তাদের খড়ের স্তুপে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ চলে যাওয়ার পর প্রতিপক্ষ শফি আলম প্রকাশ বদ এর পুত্র ইউনুছ, তার ভাই সলেমান গং নাজেম উদ্দিনের বসতবাড়িতে ইট, পাটকেল নিক্ষেপ করে। এ দিকে নাজেম উদ্দিনের পুত্র মাদ্রাসা ছাত্র শাহেদুল ইসলাম বাড়িতে দুপুরের লাঞ্চ করার জন্য আসলে প্রতিপক্ষ দা, কিরিচ, লোহার রড দিয়ে হামলা করে। এ সময় মাদ্রাসা ছাত্র শাহেদুল ইসলামকে কুপিয়ে মারাত্মক জখম করে। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost