1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

নাইক্ষ্যংছড়ি বিজিবি’র ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ,

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি উদ্যোগে সীমান্ত এলাকায় বসবাসরত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি বিজিবি’র উদ্যোগে বামহতির ছড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিক্যাল অফিসার মেজর মোঃ মুত্তাদির ৩ শত অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এতে বিনামূল্যে ওষুধ পেয়ে মহা খুশি সীমান্তে বসবাসরত এ-সব মানুষ। 
এ বিষয়ে বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম কপিল উদ্দিন কায়েস জানায়, সীমান্ত এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে। এতে একদিকে যেমন জনগণ চিকিৎসা সুবিধা পাচ্ছেন, অন্যদিকে সীমান্ত এলাকায় বিজিবি প্রসংশায় মানুষ। 
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, মানবিক কার্যক্রমের মাধ্যমেও সীমান্তবাসীর পাশে দাঁড়াচ্ছে। জনগণের প্রতি এ সহযোগিতা বিজিবির নিয়মিত কার্যক্রমের অংশ।
এতে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোন জেসিও মোশাররফ হোসেন, ভালুক খাইয়া বিওপির ইনচার্জ শাহ আলম,ফুলতলা বিওপির ইনচার্জ মোজাহিদসহ বিজিবির অধীনস্থ কর্মকর্তাগণ।
স্থানীয় জনসাধারণের বিজিবি’র এ উদ্যোগকে সাধুবাদ  জানিয়ে এ ধরনের চিকিৎসা সেবায় তাদের কষ্ট অনেকটা লাঘবের কথা জানান। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost