পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ১শত ৯৯ জন হতদরিদ্র উপকারভোগীর মাঝে ভিজিডি (বিশেষ ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১২টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মগনামা ইউপির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক নুর পেয়ারা বেগম।
পরিষদ সুত্রে জানা যায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মগনামা ইউনিয়নের ১শত ৯৯ জন কার্ডধারী উপকারভোগীর জন্য তিন মাসের বরাদ্ধ হিসেবে প্রত্যেককে ৯০ কেজি করে চাল দেওয়া হয়।
চাল পাওয়া উপকারভোগী নিলুফা বেগম বলেন, গত তিন মাসের চাল একসাথে পেয়েছি। মোট ৯০ কেজি চাল দেওয়া হয়েছে। এতে আমাদের অভাব কিছুটা হলেও পুরণ হবে।
মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, সরকারের বরাদ্ধকৃত বিশেষ খাদ্যশস্যের আওতায় আজ চাল বিতরণ করা হয়েছে। এসিল্যান্ড স্যার নিজে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply