1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

চকরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী আবদুল কাদের প্রাইম

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৬৩ বার

চকরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী আবদুল কাদের প্রাইম

সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় উপজেলায় হিন্দু সম্প্রদায়ের দূর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় পূজামণ্ডপ পরিদর্শন করেন গণঅধিকার পরিষদের মনো থেকে কক্সবাজার- ১( চকরিয়া – পেকুয়া) আসনের এমপি পদপ্রার্থী আবদুল কাদের প্রাইম।
হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান নিরাপত্তা দিতে ও খোঁজ খবর নিতে তিনি এ পরিদর্শনে আসেন।
তিনি বলেন, আজকের এই সর্বজনীন দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মিলনের অনন্য প্রতীক। এখানে এসে আমি সত্যিই অনুপ্রাণিত বোধ করছি। আমাদের কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) একটি বৈচিত্র্যময় অঞ্চল, এখানে সব ধর্মের, সব মতের মানুষ মিলেমিশে বসবাস করেন। এই সম্প্রীতি, ভালোবাসা আর সহাবস্থানই আমাদের সবচেয়ে বড় শক্তি। দলমত নির্বিশেষে উৎসব সবার। এই চেতনা ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই।

আরও জানান, আপনাদের জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও নিরাপত্তা আসুক। এই উৎসব হোক আমাদের সমাজে সহমর্মিতা, ভালোবাসা আর ঐক্যের আলোকবর্তিকা।

আপনাদের আমন্ত্রণ, আতিথেয়তা ও ভালোবাসার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয় হোক সম্প্রীতির, জয় হোক মানবতার।এ সময় ভিপি নুরুল হক নুরের পক্ষ থেকে পূজা মন্ডপ পরিচালনা কমিটির হাতে নগদ অর্থ সহ দলের গঠনতন্ত্রের বই ও নির্বাচনী প্রচারণের লিফলেট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, কৈয়ারবিল ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক সাকের উল্লাহ, হারবাং এর আহ্বায়ক নাছির উদ্দীন, কৈয়ারবিলের সদস্য সচিব নাজেম উদ্দিন, চকরিয়া উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ মোশাররফ, চকরিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম মোহাম্মদ আদিল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost