1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

সীমান্ত পাহারায় রক্তাক্ত: মাইন বিস্ফোরণে দুই পা হারালেন বিজিবি সদস্য

  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৬১ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
যখন জাতি গভীর নিদ্রায়, ঠিক তখনই সীমান্তে নিরলস পাহারা দিয়ে যাচ্ছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। দেশের এই প্রহরীর জীবন আজ নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়ে।
রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার কক্সবাজার ব্যাটালিয়নের
(৩৪ বিজিবি) আওতাধীন রেজুআমতলী বিওপির প্রস্তাবিত টিওবি এলাকাধীন ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের পেয়ারা বুনিয়ায় টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণের শিকার হন ল্যান্স নায়েক মোঃ আক্তার হোসেন। বিস্ফোরণের তীব্রতায় তার দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য তাকে রামু সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে।
জানা গেছে, আহত বিজিবি সদস্য আক্তার হোসেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) থেকে অস্থায়ীভাবে সংযুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন। দুর্ঘটনার সময় তিনি সীমান্তের ৪১ ও ৪২ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত টহলে ছিলেন।
স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, ওই এলাকায় পূর্বে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি জিরো লাইনের এপারে মাইন পুঁতে রেখেছিল, যা হয়তো বিস্ফোরণের কারণ হতে পারে।
এ বিষয়ে রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,”বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত হয়েছেন। বর্তমানে তাকে রামু সিএমএইচ-এ ভর্তি করে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তে দীর্ঘদিন ধরে অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে। পার্শ্ববর্তী মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতার কারণে এ অঞ্চলে পরিত্যক্ত মাইন থাকার ঝুঁকি সবসময় থেকেই যাচ্ছে।
এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হলো, সীমান্তের দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যরা কতটা ঝুঁকি ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost