1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

চকরিয়ায় প্রতারক মিজানের বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ..!

  • আপডেট টাইম : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৭৬ বার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের ওয়াপদা সড়কের আঙ্গুর ভবনে অবস্থিত “স্টার লাইটিং হাউস”-এর স্বত্বাধিকারীর পরিচয় দিয়ে মিজানুর রহমান নামে এক প্রতারক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় ব্যবসায়ী রোমানের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করেছে বলে জানা গেছে।

অভিযোগকারী রোমান জানান, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে প্রতারণা ও প্রতিশ্রুতিভঙ্গের মাধ্যমে বহু সাধারণ মানুষ ও ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। শুরুতে তিনি মিজানকে “স্টার গ্লাস হাউস”-এর মালিক ভেবে ভুল করেছিলেন, কারণ দোকানে সবসময় তাকেই দেখা যেত। পরবর্তীতে মিজান নিজেকে “স্টার লাইটিং হাউস”-এর মালিক পরিচয় দিয়ে পার্টনার হওয়ার প্রস্তাব দেন।

রোমান জানান, তার প্রস্তাবে রাজি হয়ে তিনি প্রথমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, যার প্রমাণস্বরূপ স্ট্যাম্প, চেক ও সাক্ষী রয়েছে। পরবর্তীতে বিভিন্ন লেনদেনে তার মোট পাওনা দাঁড়ায় প্রায় ২৬ লক্ষ টাকা। কিন্তু মিজানুর রহমান বারবার টালবাহানা করে টাকা পরিশোধ না করে নানা ছলচাতুরীর আশ্রয় নেয়। বিষয়টি নিয়ে রোমান স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দাখিল করেন।

তদন্তে জানা যায়, “স্টার লাইটিং হাউস”-এর প্রকৃত মালিক গিয়াস উদ্দিন, যিনি মিজানুর রহমানের কাছে প্রায় ৭০ লক্ষ টাকা পাওনা। গিয়াস উদ্দিন ইতোমধ্যে মিজানের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন, এবং আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বর্তমানে মিজানুর রহমান পলাতক রয়েছে।

এরই মাঝে গতকাল (মঙ্গলবার) মিজান সাংবাদিক সম্মেলন করে রোমানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালায় বলে অভিযোগ করেন রোমান।

রোমান প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতারক মিজানুর রহমানকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন, যাতে সে আর কোনো নিরীহ ব্যবসায়ী বা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে।

শেষে তিনি সবার প্রতি অনুরোধ জানান— প্রতারক মিজানুর রহমানের বিষয়ে সতর্ক থাকার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost