1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-বুলেটসহ মানব পাচারকারী আটক, পাহাড় থেকে ৬ ভিকটিম উদ্ধার..!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার

ফয়সাল আলম সাগর, সহকারী সম্পাদক:

কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র-বুলেটসহ এক মানব পাচারকারীকে আটক করেছে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন। একই অভিযানে পাহাড়ের গহিনে বন্দি অবস্থায় থাকা ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

২১ অক্টোবর ভোরে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে বিজিবির একাধিক টহল দল অভিযান চালায়। এ সময় মানব পাচারকারী ও ডাকাত চক্রের সদস্য রাজারছড়ার মোহাম্মদ হোছনের পুত্র মো. রুবেল (২০) কে চারটি দেশীয় অস্ত্র ও বুলেটসহ আটক করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে মানব পাচারকারীদের আস্তানায় বন্দি থাকা টেকনাফ শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ার জিয়াবুল হোসেনের পুত্র রাসেল (১৭), রামু খুনিয়াপালং এলাকার মো. সুলতানের পুত্র শাহরিয়াজ ইমন (১৯), উখিয়া জালিয়াপালং ৯নং ওয়ার্ডের রফিকের পুত্র মো. ফয়সাল (১৭), উখিয়া মনখালির মো. ইলিয়াসের পুত্র এহসান (১৬), উখিয়া বালুখালি ৯নং রোহিঙ্গা ক্যাম্পের হাসিম উল্লাহর পুত্র নজিম উল্লাহ (১২) ও একই ক্যাম্পের জাফর আলমের পুত্র শহিদুল আমিন (১৫) কে উদ্ধার করা হয়।

ভিকটিমরা জানান, রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাহাড়ে নিয়ে আটক করা হয় এবং পরে মালয়েশিয়া পাঠানোর আশ্বাস দিয়ে তিনদিন ধরে বন্দি করে রাখা হয়েছিল।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রে. কর্নেল মো. আশিকুর রহমান (পিএসসি) জানান, আটক মানব পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost