1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয় সাংবাদিক কর্মশালায় বক্তারা

  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচ্চ রক্তচাপ বিষয়ক দ্বিতীয় বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশ একটি সফল উদাহরণ হিসেবে উঠে এসেছে। ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে দেশের কিছু অঞ্চলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার ১৫ শতাংশ থেকে বেড়ে ৫৬ শতাংশে উন্নীত হয়েছে, যা আশাব্যঞ্জক। তবে এখনো দেশের এক চতুর্থাংশ মানুষ এ রোগে ভুগছে। এই প্রকোপ কমাতে চলমান পদক্ষেপ যথেষ্ট নয়। দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। রাজধানীর বিএমএ ভবনে আজ (২৭ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত “বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়” শীর্ষক সাংবাদিক কর্মশালায় এই দাবি জানানো হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২৩জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয়, উচ্চ রক্তচাপ একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা যা অকাল মৃত্যু ঘটায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ি, প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিতকরণকে এই রোগ নিয়ন্ত্রণে আনার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং একই সাথে এই খাতে ধারাবাহিক বিনিয়োগের উপর গুরুত্ত আরোপ করা হয়েছে।

কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ডা. মুহাম্মদ হাবিবুর রহমান জানান, “উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগের ওষুধ প্রদানের ক্ষেত্রে বাজেট এবং ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছি। আশা করি দ্রুতই আমরা এগুলো কাটিয়ে উঠতে পারব।”

কর্মশালায় এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. রিয়াদ আরেফিন জানান, “আমরা সবসময় চেষ্টা করি চাহিদা অনুযায়ী প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য এনসিডি কর্নার এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে সময়মতো উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিশ্চিত করার এবং এটা অব্যাহত থাকবে।”

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্রিবিউন এর সম্পাদক রিয়াজ আহমদ; জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost