1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে 1xbet এর ২ মাস্টার এজেন্ট আটক

  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার

পেকুয়া প্রতিনিধি :
‎‎কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়া (1x bet) এর সক্রিয় ২ মাস্টার এজেন্টকে আটক করা হয়েছে।

‎দীর্ঘদিন ধরে পেকুয়া ও চকরিয়ায় অনলাইন জুয়ায় লাখ লাখ টাকা লেনদেনে সক্রিয় থেকে উঠতি বয়সের যুবক, কলেজ শিক্ষার্থীদের জুয়ায় আসক্ত করে তুলছিল এ দুই মাস্টার মাইন্ড, এমনই অভিযোগ আটককৃতদের বিরুদ্ধে।

‎রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি ব্রীজের পার্শ্ববর্তী চায়ের দোকান থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয় এ দুই অনলাইন জুয়ার মাস্টার এজেন্টদের।

এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

‎আটককৃতরা হলেন, পেকুয়া সদর ৬নং ওয়ার্ডের সরকারিঘোনা এলাকার আবদুল হকের ছেলে মোঃ ইমতিয়াজুল হক (২৮) ও একই এলাকার আহমদ কবিরের ছেলে রাহাতুল ইসলাম (২৫)।

‎জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন প্রযুক্তি ব্যবহার করে (1x bet) জুয়ার লাখ লাখ টাকা লেনদেনের ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে (1x bet) এর মাস্টার এজেন্টের লেনদেনে ৬১ লক্ষ টাকা ব্যালেন্সের প্রমাণ পাওয়া গেছে।

আটক হওয়ার আগেও তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে ৮ লক্ষ টাকা লেনদেনের কথা স্বীকার করেন তারা।

‎আটকের বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়ায় সম্পৃক্ত ২ জনকে আটক করে।

আটককৃতরা অনলাইন জুয়ায় লেনদেনের এজেন্ট। তাদের বিরুদ্ধে সাইবার অধ্যাদেশ আইনে মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost