1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

পেকুয়ায় পৃথক দুই ঘটনায় কৃষক ও হাফেজ নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮০৬ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলায় পৃথক দুই দুর্ঘটনায় এক কৃষক ও এক হাফেজের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলাধীন পশ্চিম নন্দীরপাড়া ও সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিম নন্দীরপাড়া এলাকায় বাড়ির চারপাশের গাছের ডালপালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেজাম উদ্দিন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়। নিহত নেজাম উদ্দিন মৃত আব্দুল জব্বার ফকিরের ছেলে।

স্থানীয় আইয়ুব জানান, দুপুরের দিকে বিদ্যুৎ না থাকায় নেজাম উদ্দিন গাছে ওঠে ডাল কাটছিলেন। একটি গাছের ডাল কাটার পর অন্য গাছে উঠতেই হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ নামিয়ে আনেন।

স্থানীয় ইউপি সদস্য আবু ছালেক বলেন, নেজাম উদ্দিন শান্ত-ভদ্র এবং পরিশ্রমী কৃষক ছিলেন। গাছ কাটতে গিয়ে এমন মর্মান্তিকভাবে তিনি মারা গেলেন।

অন্যদিকে, একইদিন বিকেল ৬টার দিকে সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা রাস্তামাথা এলাকায় অটোরিকশা উল্টে চাপা পড়ে হাফেজ সাইফুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ ব্যক্তি নিহত হন। তিনি সাবেকগুলদি সরকারিঘোনা এলাকার বাসিন্দা।

জানা গেছে, দুপুরে হাফেজ সাইফুর রহমান পরিবার নিয়ে ছোট বোনের বাড়িতে দাওয়াত খেতে আসেন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বানৌজা সড়কে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় দ্রুতগামী একটি যাত্রীবাহী অটোরিকশা হঠাৎ ব্রেক করলে উল্টে গিয়ে তার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলায় স্বল্প সময়ের ব্যবধানে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost