1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

চকরিয়ার পৌরসভা ৩নং ওয়ার্ডের গর্ব সাখাওয়াত হোসেন সায়মুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত..!

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৫৩ বার

ফয়সাল আলম সাগর, সহকারী সম্পাদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চকরিয়ার কৃতি সন্তান সাখাওয়াত হোসেন সায়মন।

তিনি চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম বাটাখালী গ্রামের বাসিন্দা। তাঁর পিতা ফরিদুল ইসলাম এবং মাতা দিলদার বেগম কাজল। শিক্ষা জীবনে তিনি এসএসসি সম্পন্ন করেছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে, এইচএসসি সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম থেকে এবং বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে বিবিএ অধ্যয়নরত।

গত ২৯ অক্টোবর ২০২৫ ইং তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দিন মহসীন এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন আব্দুল্লাহ আল নোমান।

চকরিয়ার সন্তান সাখাওয়াত হোসেন সায়মন এ গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ায় তাঁর এলাকা জুড়ে আনন্দের বন্যা বইছে। স্থানীয়রা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য দোয়া করেছেন।

বক্তব্যে সাখাওয়াত হোসেন সায়মন বলেন: “ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, এটি একটি আদর্শ, একটি আন্দোলনের নাম। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে গর্বিত ও কৃতজ্ঞ। সংগঠনের প্রতি নিষ্ঠা, আদর্শ ও নেতৃত্বের গুণাবলি দিয়ে কাজ করতে চাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আমার ওপর আস্থা রেখেছেন, ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।”

চকরিয়াবাসীর পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost