1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

সীমান্তে সম্প্রীতি ও উন্নয়নে বিজিবির মতবিনিময় ও সহায়তা কার্যক্রম

  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তের অতন্দ্র প্রহরী” বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর উদ্যোগে সম্প্রীতি, উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রমকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর হলরুমে আয়োজিত এই মতবিনিময় সভায় সীমান্ত অঞ্চলে বসবাসরত অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি জোন, বান্দরবান এর অধীনস্থ ১১ বিজিবি।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস. কে. এম. কফিল উদ্দীন কায়েস।
তিনি তাঁর বক্তব্যে বলেন—
বিজিবি শুধু সীমান্ত রক্ষা করছে না, বরং জনগণের কল্যাণে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমান্ত এলাকায় বসবাসরত দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।
এসময় উপস্থিত ছিলেন ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুক্তাদির, সহকারী পরিচালক আল-আমিনসহ বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তা।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বিজিবির এই মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করে বলেন—এই ধরনের কর্মসূচি সীমান্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করবে।
অনুষ্ঠান শেষে বিজিবি সদস্যরা উপস্থিত অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন, মানবিক সহায়তা ও শান্তি-সম্প্রীতি বজায় রাখতে তাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
বিজিবির এই মানবিক ও উন্নয়নমূলক পদক্ষেপ সীমান্ত এলাকার জনগণের হৃদয়ে নতুন আশার আলো
জ্বালিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost