1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ লাখ টাকার মালামাল জব্দ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪টি বার্মিজ গরুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ ৭১ হাজার ৫৯০ টাকা।

গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) টহলদল।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ ভালুখাইয়া বিওপি, জারুলিয়াছড়ি বিওপি, লেম্বুছড়ি বিওপি, হাতিমারাঝিড়ি বিওপি এবং ব্যাটালিয়ন সদর টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ও গরু ফেলে পালিয়ে যায়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, বার্মিজ গরু ৪টি এবং বাংলাদেশি বাজারজাতকরণের বিভিন্ন বস্তাসহ মালামাল।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসকেএম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে আমাদের অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দুর্গম পাহাড়ি সীমান্ত অঞ্চল হওয়ায় নাইক্ষ্যংছড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ও গবাদিপশু পাচার একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাম্প্রতিক সময়ে এসব কার্যক্রম কিছুটা কমে এসেছে বলে স্থানীয়রা জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost