1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

লোহাগাড়ায় যুবলীগ নেতা ও গ্রাম পুলিশের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বায় কোনভাবেই বন্ধ করা যাচ্ছেনা অবৈধভাবে বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে ইউনিয়নের চৌধুরী দিঘীরপাড় হিন্দুপাড়া, কালি মন্দিরের পাশে জামছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট।

প্রভাবশালী এ বালু সিন্ডিকেটে রয়েছে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা, গ্রাম পুলিশের দফাদার সহ আরো অনেকেই। এসব বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে প্রতিবাদও করতে পারছেননা স্থানীয়রা।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সরজমিনে গেলে দেখা যায় জামছড়ি খালের পাশে একটি বালুর স্তূপ রয়েছে। ইতোমধ্যে ওখান থেকে অর্ধেক বালু পাচার করা হয়েছে। এছাড়াও জামছড়ি খালের পাড় ভেঙে ড্রেজার মেশিনের মাধ্যমে বিলের উপর আরো একটি বালুর স্তূপ করা হচ্ছে।

এসব অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। এছাড়াও এসব বালুভর্তি গাড়ি চলাচলের কারণে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট।

এ বিষয়ে সিন্ডিকেটের সদস্য আকতারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, বালু সিন্ডিকেটে তিনি সহ গ্রাম পুলিশের দফাদার লিটন, যুবলীগ নেতা দিদার, বিদ্যুৎ চৌধুরী সহ মোট ৪জন আছে এবং এসব বিষয়ে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ছৈয়দ হোসেন অবগত রয়েছে।

দফাদার লিটন দাশ বলেন, বালু উত্তোলনের বিষয়টি অবগত আছেন তিনি। তবে, বালু সিন্ডিকেটের সাথে জড়িত থাকার বিষয়টি তিনি অস্বীকার করেন এবং যারা বালু ব্যবসা করতেছে তারা খতিয়ানভুক্ত জায়গা থেকে বালু উত্তোলন করতেছে বলেও জানান দফাদার লিটন।

এ বিষয়ে চরম্বা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ছৈয়দ হোসেন বলেন বালু উত্তোলনের বিষয়ে তিনি অবগত নয়, সরজমিন পরিদর্শন করে বিষয়টি জানাবেন বলে ফোন রেখে দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost